সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। এসময় অলক মন্ডল (২২) নামে ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়েছে। আটককৃত ট্রাকচালক অলক মন্ডল হচ্ছে ভারতের পশ্চিমবাংলার মালদহ জেলার ইংরেজ বাজার থানার কাঞ্চনটার টিয়াকাঠি গ্রামের রনজিত মন্ডলের ছেলে।